ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়ে ইংল্যান্ড–অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৬, ১৮:১২
অ- অ+

দিন যতই ঘনিয়ে আসছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ততই বাড়ছে সংশয়। নিপা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভারতে বৈশ্বিক এই আসরে অংশ নেওয়ার কথা নতুন করে ভাবছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো শীর্ষ দেশগুলো। পাকিস্তানের সংবাদমাধ্যম জিএনএন এইচডি-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইংল্যান্ড ইতোমধ্যে ভারতে খেলতে যাওয়ার বিষয়ে তাদের আপত্তির কথা জানিয়ে দিয়েছে।

নিপা ভাইরাসের ভয়াবহতা বিবেচনায় নিয়ে অস্ট্রেলিয়ার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার ঘোষণা দিয়েছেন যে, তারা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছেন। বাটলার জানান,‘নিপা ভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আপাতত অস্ট্রেলিয়ায় আসা অসুস্থ যাত্রীদের জন্য প্রোটোকল পরিবর্তনের প্রয়োজন নেই, তবে আমরা সতর্ক রয়েছি।এশিয়ার বিভিন্ন বিমানবন্দরে ইতোমধ্যে স্ক্রিনিং শুরু হলেও অস্ট্রেলিয়া এখনই এয়ারপোর্টে অতিরিক্ত কড়াকড়ি আরোপ না করার সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদমাধ্যম আলজাজিরা-র এক প্রতিবেদনে বলা হয়েছে, নিপা ভাইরাস করোনাভাইরাসের চেয়েও বেশি বিপজ্জনক হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর হার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। সংক্রমণের আশঙ্কায় ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) স্বাস্থ্যকর্মীদের মাস্ক, গগলস ও পিপিই পরার কঠোর নির্দেশনা দিয়েছে। বিশ্বজুড়ে এই ভাইরাসের ভয়াবহতা নিয়ে প্রচার শুরু হওয়ায় খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা তৈরি হয়েছে।

পাকিস্তানি গণমাধ্যমের দাবি অনুযায়ী, ইংল্যান্ডের আপত্তির পর ইউরোপের অন্য দেশগুলোও ভারতে খেলতে অনীহা প্রকাশ করছে। উদ্ভূত পরিস্থিতিতে পুরো টুর্নামেন্ট শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার গুঞ্জন উঠেছে। মূলত ২০ দলের এই মেগা ইভেন্টের ৫৫টি ম্যাচের মধ্যে মাত্র ২০টি শ্রীলঙ্কায় এবং বাকি ৩৫টি ভারতে হওয়ার কথা ছিল।

তবে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা আইসিসির জন্য একটি বড় চ্যালেঞ্জ। কারণ, কয়েক দিন আগেই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি আইসিসি নাকচ করে দিয়েছিল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৩১
যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সুখবর, উঠল ভিসার স্থগিতাদেশ
ডিএমপির চার পুলিশ পরিদর্শকের কর্মস্থল বদল, তেজগাঁও থানায় নতুন ওসি
আওয়ামী লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা