ঢাবির আলফাডাঙ্গা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন আংশিক কমিটি অনুমোদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আলফাডাঙ্গা (ডুসা)-এর আগামী এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত আংশিক কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. তানভীর নেওয়াজ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের শিক্ষার্থী মো. রফিকুল ইসলাম।
মো. তানভীর নেওয়াজের বাড়ি আলফাডাঙ্গা উপজেলার পানিগাতী গ্রামে এবং মো. রফিকুল ইসলামের বাড়ি একই উপজেলার বাজড়া গ্রামে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের ঐক্য, কল্যাণ ও মেধার বিকাশে কাজ করাই এই কমিটির প্রধান লক্ষ্য। দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আলফাডাঙ্গার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, শিক্ষাবিষয়ক সহায়তা এবং সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এমআই)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































