বাড্ডায় দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ মার্চ ২০২৬, ১৬:০৪| আপডেট : ১১ মার্চ ২০২৬, ১৬:০৬
অ- অ+

রাজধানীর বাড্ডায় একটি বাড়ির পুরনো সীমানা প্রাচীর ধসে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশুর নাম-আয়েশা মনি ও নুসরাত।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে উত্তর বাড্ডার পূর্বাচল ১০ নাম্বার লেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, দুপুর পৌনে ১টার দিকে শিশু দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। লাশ দুটি মর্গে রাখা হয়েছে।

নিহত আয়েশা মনি (১২) কুমিল্লার বরুড়া উপজেলার ইয়াফেদি গ্রামের রঙমিস্ত্রি মো. ইকবালের মেয়ে। বর্তমানে সে উত্তর বাড্ডার পূর্বাচলে পরিবারের সঙ্গে নিজ বাড়িতে থাকত। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে আয়েশা ছিল দ্বিতীয়। সে স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

অন্যদিকে নিহত নুসরাত (৫) কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার মালোয়াদি গ্রামের রডমিস্ত্রি মো. শরিফের মেয়ে। সে উত্তর বাড্ডার পূর্বাচলে আয়েশার বাবা ইকবালের বাড়িতে ভাড়া থেকে পরিবারের সঙ্গে বসবাস করত।

আয়েশার বাবা মো. ইকবাল বলেন, সকালে তার মেয়ে আয়েশা ও নুসরাত বাসার পাশে খেলা করছিল। এ সময় পাশেই একটি বাড়ির নির্মাণকাজ চলছিল। ওই বাড়ির পুরনো বাউন্ডারি দেয়াল হঠাৎ ধসে পড়ে দুই শিশু চাপা পড়ে যায়।

এ বিষয়ে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ বলেন, দুপুর ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে থানায় একটি কল আসে যে দেয়াল চাপায় দুই শিশু নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা