তেজগাঁও বিভাগে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৩৬ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৬, ০০:২২
অ- অ+

রাজধানীর তেজগাঁও বিভাগে গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান গ্রেপ্তারের তথ্য জানান।

তিনি জানান, শনিবার নিয়মিত অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপাতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৩ জন, পুরাতন মামলায় ২ জন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১ জন আসামি রয়েছে। এছাড়া ডিএমপি অধ্যাদেশে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা