বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড, সংসদে হাসনাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৬, ১৮:২৩
অ- অ+

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন আর আগের অবস্থায় নেই; এটি ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ডে’ পরিণত হয়েছে।

আজ বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদে বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, বিসিবিতে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, তা উদ্বেগজনক। একই ধরনের প্রবণতা অন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, জাতীয় মানবাধিকার কমিশন সম্পর্কিত বিল দ্রুত নিষ্পত্তি করা জরুরি। তা না হলে বিসিবির মতো ওই কমিশনও দলীয় প্রভাবের মধ্যে পড়ে যেতে পারে।

তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ ছিল এবং বিশ্ববিদ্যালয়গুলোতেও সে ধরনের প্রবণতা দেখা গেছে। ভবিষ্যতে যাতে জাতীয় মানবাধিকার কমিশন বিরোধীদল দমনের হাতিয়ার বা দলীয়কৃত প্রতিষ্ঠানে পরিণত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তবে হাসনাতের দাবির বিপক্ষে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘বিসিবিতে বাপের দোয়া, মায়ের দোয়া কমিটি করিনি’।

উল্লেখ্য গতকাল মঙ্গলবার আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির কমিটি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ১১ সদস্যের অ্যাডহক কমিটি বানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কমিটির সভাপতি করা হয়েছে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। এছাড়া সদস্য হিসেবে রাখা হয়েছে আরও ১০ জনকে।

তাদের মধ্যে রয়েছেন— ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী রাশনা ইমাম, মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ছেলে সৈয়দ ইব্রাহীম আহমেদ, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু। যা নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে তুমুল সমালোচনা চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
BAC Accreditation Framework: A Contemporary Overview
BUBT QA Expert Trains Faculty of Premier University on World Rankings & Accreditation
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা