মেট্রোরেলের এস্কেলেটরে পড়ে আহত অফিসযাত্রী, সতর্কতার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫৫| আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১৪:১২
অ- অ+

রাজধানীর মেট্রোরেল স্টেশনে এস্কেলেটর ব্যবহার করতে গিয়ে পড়ে গিয়ে এক অফিসযাত্রী আহত হয়েছেন। বুধবার সকালে উত্তরা থেকে যাত্রা শুরু করা রেজাউল হোসেন নামের ওই যাত্রী ট্রেন ধরতে তাড়াহুড়া করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন।

আহত রেজাউল হোসেন ঢাকাটাইম২৪.কম-এ সিনিয়র গ্রাফিক ডিজাইনার ও সাবএডিটর হিসেব কর্মরত আছেন। তিনি মেট্রেরেলের নিয়মিত কার্ডধারী (র‌্যাপিড পাস) যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত ট্রেনে ওঠার চেষ্টা করতে গিয়ে চলন্ত সিঁড়ি বা এস্কেলেটরে ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি। এতে তার পায়ে আঘাত লাগে এবং রক্তক্ষরণ হয়।

পরে শাহবাগ স্টেশনে পৌঁছানোর পর তাকে দ্রুত নিকটস্থ বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানা গেছে।

মেট্রোরেল স্টেশনগুলোতে যাত্রীদের নিরাপদ চলাচলের জন্য এস্কেলেটর ব্যবহারে সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা। তারা জানান, চলন্ত সিঁড়িতে হাঁটাচলা না করা, হ্যান্ডরেল শক্তভাবে ধরে রাখা এবং শিশুদের ক্ষেত্রে অভিভাবকদের অতিরিক্ত সতর্ক থাকা জরুরি।

এছাড়া কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত স্টেশন কর্তৃপক্ষের সহায়তা নেওয়া এবং প্রয়োজনে জরুরি ‘ইমারজেন্সি স্টপ’ বাটন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পোশাক বা ব্যাগ যেন সিঁড়ির খাঁজে আটকে না যায়, সেদিকেও খেয়াল রাখতে বলা হয়েছে।

প্রায়ই তাড়াহুড়ার কারণে যাত্রীরা ঝুঁকিপূর্ণ আচরণ করেন, যা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। তাই নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে যাত্রীদের সচেতনতার কোনো বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

(ঢাকাটাইমস/২২ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা