বাসভাড়া না বাড়াতে পরিবহন মালিক সমিতির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৬, ১১:০২| আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১১:১০
অ- অ+

ডিজেলের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে বাসভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই বলে স্পষ্ট নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকতে পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়েছে, সরকারিভাবে ভাড়া বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বর্তমানে প্রচলিত ভাড়ার বাইরে কোনো অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না। দেশের সব রুটে চলাচলকারী পরিবহন মালিক ও শ্রমিকদের এ নির্দেশ কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

তবে একইসঙ্গে পরিবহন খাতের চলমান সংকটের কথাও তুলে ধরেছে মালিক সমিতি। এতে উল্লেখ করা হয়, লিটারপ্রতি ডিজেলের দাম ১৫ টাকা বাড়ায় পরিবহন পরিচালনা ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি ডলারের মূল্যবৃদ্ধির কারণে গাড়ির যন্ত্রাংশ আমদানি ও রক্ষণাবেক্ষণ ব্যয়ও বেড়েছে কয়েকগুণ।

এই পরিস্থিতিতে পরিবহন খাতকে লোকসান থেকে রক্ষা করতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবসম্মতভাবে বাসভাড়া সমন্বয়ের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে সমিতি।

(ঢাকাটাইমস/২২ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা