মোহাম্মদপুরে ১২ মামলার আসামি দুর্ধর্ষ ছিনতাইকারী হৃদয় গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ১২টি মামলার আসামি দুর্ধর্ষ ছিনতাইকারী হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মোহাম্মদপুর থানার একটি চৌকষ টিম শহীদ ফাইয়াজ চত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
রাতেই মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, হৃদয়ের বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ মোট ১২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।
গ্রেপ্তার হৃদয় মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের সি ব্লকের শাহজাহানের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































