ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মে ২০২৬, ১১:৪৭
অ- অ+

নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিকট শব্দে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহতদের সবাইকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রবিবার (১০ মে) ভোর ৬টা ৫৫ মিনিটে ফতুল্লার গিরিধারা এলাকার একটি নয়তলা ভবনের নিচতলার বাসায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন—সবজি বিক্রেতা কালাম (৪৭), তার স্ত্রী সালমা (৩৫), ছেলে মুন্না (১২) এবং দুই মেয়ে মুন্নি (১০) ও কথা (৫)। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বরুকদিয়া এলাকায়।

উদ্ধারকারী রাকিব জানান, ভোরে দগ্ধ অবস্থায় তাদের বাসার সামনে থেকে উদ্ধার করা হয় এবং দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

দগ্ধ সালমা বেগমের বরাতে তিনি আরও জানান, ঘটনার সময় পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। ভোরে কালাম রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে হঠাৎ বিকট শব্দে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। পরে তারা কোনোভাবে ঘর থেকে বের হয়ে আসেন।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ পাঁচজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের মধ্যে কালামের শরীরের ৯৫ শতাংশ, সালমার ৬০ শতাংশ, মুন্নার ৩০ শতাংশ, মুন্নির ৩৫ শতাংশ এবং কথার ৫২ শতাংশ দগ্ধ হয়েছে।

এদিকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাইনের গ্যাসের লিকেজ থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

(ঢাকাটাইমস/১০ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা