নতুন ভিসি পাচ্ছে ইবি ও বেরোবি, শিক্ষা প্রশাসনে বড় ধরনের রদবদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মে ২০২৬, ১৫:৪০
অ- অ+

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসনিক পুনর্বিন্যাসের ধারাবাহিকতায় চলতি সপ্তাহেই ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর অন্তর্বর্তী সরকার ও আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া বেশ কয়েকজন উপাচার্যকে পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে ঢাকা, রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ইবি ও বেরোবিসহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের জন্য সম্ভাব্য প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের পরই প্রজ্ঞাপন জারি করা হবে।

মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)-এর নতুন ভিসির নাম প্রায় চূড়ান্ত। যে কোনো সময় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে। অন্যদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি ও কোষাধ্যক্ষ পদেও পরিবর্তনের আভাস মিলেছে।

ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার দুই শীর্ষ নেতা ইবির প্রশাসনের গুরুত্বপূর্ণ দুই পদে আসতে পারেন।

এর আগে গত ১৬ মার্চ সরকার একযোগে ৯টি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দেয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসিও পরিবর্তন করা হয়।

বেরোবি ও ইবি ছাড়াও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের নামও আলোচনায় রয়েছে। তবে কবে নাগাদ এসব প্রতিষ্ঠানে ভিসি নিয়োগ হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনও তথ্য পাওয়া যায়নি।

ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, কুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ভিসি পেয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ।

গত ৭ মে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইস্রাফীল। এরইমধ্যে ইবি ও বেরোরিতেও নতুন ভিসি নিয়োগের আভাস মিলেছে।

(ঢাকাটাইমস/১০ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহজালাল বিমানবন্দরে ৭৫ লাখ টাকার সোনাসহ আটক ২
ধউর-আশুলিয়া সেতু খুলছে বুধবার
টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে: টুকু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা