যাত্রাবাড়ীতে সাড়ে ২৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০২৬, ২০:০২
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মোহাম্মদ হেলাল উদ্দিন। শনিবার রাতে ডিবির গুলশান বিভাগের একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

রবিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ডিবি গুলশান বিভাগের একটি দল যাত্রাবাড়ী থানার সেন্টু ফিলিং স্টেশনের পূর্ব পাশে শাহাদাত ভলকানাইজিং দোকানের সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করে। এসময় মোহাম্মদ হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

পরে তার হেফাজত তল্লাশি করে ২৫ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে রাজধানীতে মাদক চোরাচালান ও বিক্রয় প্রতিরোধে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা