বেতন-বোনাসের দাবিতে  তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচলে বিঘ্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মে ২০২৬, ১০:৩৫
অ- অ+

রাজধানীর তেজগাঁও লিংক রোডে বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ করছেন নাসা গ্রুপের কয়েকশ কর্মচারী।

বুধবার সকালে এ আন্দোলনের কারণে সড়কটির একপাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

জানা গেছে, লিংক রোডের বটতলা ক্রসিং থেকে আনুমানিক ১০০ মিটার দূরে নাসা গ্রুপের প্রায় ২০০ থেকে ২৫০ জন কর্মচারী সড়কের একপাশ বন্ধ করে অবস্থান নেন। এতে তেজগাঁও লিংক রোডে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ক্রাইম ও ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে, ভোগান্তি এড়াতে যানবাহন চালক ও নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

(ঢাকাটাইমস/২০ মে/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা