সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনকাজের জন্য সোমবার দেশের কয়েকটি এলাকায় নয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নারায়ণগঞ্জের তারাবো বিশ্বরোড থেকে রূপসী, বরপা ও ভুলতা মোড় পর্যন্ত ৮ ইঞ্চি ১৫০ পিএসআইজি গ্যাস লাইনের সঙ্গে সংযুক্ত সব গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া মুড়াপাড়া, কাঞ্চন ও হাটাবো এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহক ওই সময় গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































