মোহাম্মদপুরে ১০ তলা ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০২৬, ১৯:৩৫| আপডেট : ২৪ মে ২০২৬, ১৯:৫১
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরে কৃষিমার্কেট সংগ্লগ্ন একটি ১০ তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আরো দুইটি ইউনিট পথে রয়েছে।

আজ রবিবার সন্ধ্যা ৭টা ৩ মিনিটে জাপান গার্ডেন সিটির বিপরীতে একটি ১০ তলা ভবনের ১০ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে মোহাম্মদপুরে ফায়ার স্টেশনের দুইটি ও কল্যাণপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। এর মধ্যে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ শুরু করেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

তিনি জানান, রাস্তায় ব্যাপক যানজনের কারণে অগ্নিকান্ডের স্থানে পৌঁছাতে ইউনিটগুলোর বেগ পেতে হয়েছে। দুইটি ইউনিট ইতোমধ্যে পৌঁছেছে। আরো দুইটি ইউনিট পথে রয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে ভবনটি আবাসিক নাকি বাণিজ্যিক তা জানাতে পারেননি তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা