বাড্ডায় চিপস কারখানায় আগুনে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ মে ২০২৬, ১৩:৪৭
অ- অ+

রাজধানীর উত্তর বাড্ডায় একটি চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। নিহতরা দুজন ওই চিপস কারখানায় কাজ করতেন ‌

রবিবার দিবাগত রাত তিনটা এক মিনিটে রাজধানীর উত্তর বাড্ডা কবরস্থান রোডে আব্দুল্লাহ চিপস ফ্যাক্টরি নামে ওই কারখানায় আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

সোমবার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার নিমা খানম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর রাত ৪টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে করে ফেলে।

তিনি আরও জানান, কারখানাটি ছিল দ্বিতীয় তলা সেমি-পাকা টিনশেড ঘর । আগুন নেভানোর পর তল্লাশি চালিয়ে ভেতর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতদের নাম পরিচয় জানাতে পারিনি ফায়ার সার্ভিস।

আগুনের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলেও জানানো হয়।

এ বিষয়ে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোহাম্মদ নাসিরুল আমিন বলেন, গতকাল রাতের ঘটনা। অগ্নিকাণ্ডে দুইজন মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। নিহত দুইজন পুরুষ তারা ঐ কারখানার শ্রমিক ছিলেন। তাদের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে পুলিশের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

(ঢাকাটাইমস/২৫ মে/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা