মাগুরার জেলা প্রশাসক হলেন মোতাকাব্বীর আহমেদ

মাগুরার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদ।
সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে তাকে মাগুরার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।
মোতাকাব্বীর আহমেদ বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২৫তম ব্যাচের কর্মকর্তা। বর্তমানে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত রয়েছেন।
একই প্রজ্ঞাপনে মাগুরার বর্তমান জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














































