ডেঙ্গু প্রতিরোধে রাসিকের আগাম প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জুন ২০২৬, ১৭:০১
অ- অ+

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) আগাম প্রস্তুতি গ্রহণ করেছে। বর্ষার আগেই টানা ১৫ দিনব্যাপী ফগার মেশিন স্প্রে করে ডেঙ্গু নিধন করা হবে বলে জানিয়েছে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

শনিবার রাসিক-এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি নগর ভবনের সামনে থেকে শুরু হয়ে মহানগরীর দড়িখরবোনা মোড়, কাদিরগঞ্জ হয়ে পুনরায় নগর ভবনে চত্বরে এসে শেষ হয়।

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘ডেঙ্গু একটি মারাত্মক মশাবাহিত রোগ হলেও সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। তাই আসুন, নিজেদের পরিবার ও প্রিয় নগরীকে সুরক্ষিত রাখতে সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করি।’

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশন আগাম প্রস্তুতি গ্রহণ করছে। ডেঙ্গমুক্ত রাজশাহী মহানগরী গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের কার্যক্রমের পাশাপাশি নগরবাসীকেও নিজ আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। রাসিক প্রশাসক বাড়ির উঠানে, আনাচে কানাচে এবং রাস্তা বা ডোবায় জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন অনুযায়ী পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে এবং নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এর আগে হাম-রুবেলা মোকাবেলায় আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলাম। এবার ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্ষার আগেই মশক নিধনে দুই সপ্তাহব্যাপী ফগার মেশিনে স্প্রে কার্যক্রম শুরু করা হবে বলেও তিনি জানান।

শোভাযাত্রায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, রাসিকের ২৫ ও ২৮নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজশাহীর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাকসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, সিডিসির সদস্যবৃন্দ, ওয়ার্ড সচিব, স্বাস্থ্যকর্মী ও রেড ক্রিসেন্ট ও বিডিক্লিনের স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিচার্জ
রামগতিতে অস্ত্র, গুলি ও টাকাসহ কুখ্যাত ডাকাত আজিম আটক
এক ধাপে বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবি, না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
শিশু নির্যাতন রোধে জাতীয় শিশু নিরাপত্তা টাস্কফোর্স গঠন করতে হবে: ডেপুটি স্পিকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা