কলাবাগানে সেপটিক ট্যাংকের গ্যাস বিস্ফোরণে তিনজন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৬, ১২:০৪
অ- অ+

রাজধানীর কলাবাগান ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় একটি বাড়িতে জমে থাকা গ্যাস বিস্ফোরণে ফার্নিচার দোকানের তিন কর্মচারী দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে ফ্রি স্কুল স্ট্রিট বক্স কালভার্ট রোডের আবুল বাশারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— রানা (২২), জুয়েল (২০) ও পারভেজ (২১)। তারা পান্থপথ এলাকার বিভিন্ন ফার্নিচার দোকানে কর্মরত ছিলেন।

তাদের হাসপাতালে নিয়ে আসা ফার্নিচার ব্যবসায়ী ইমরান হোসেন রাজিব জানান, জুয়েলের পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে থাকায় তিনি দুই সহকর্মী রানা ও পারভেজকে রাতে বাসায় নিয়ে আসেন। এরপর ওই ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাত তলা ভবনটির নিচতলায় থাকা ফ্ল্যাটের ঠিক নিচেই সেপটিক ট্যাংক অবস্থিত। ওই ঘরের ফ্লোর দীর্ঘদিন ধরে অস্বাভাবিকভাবে গরম থাকত বলে অভিযোগ ছিল। বিষয়টি বাড়িওয়ালাকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছেন ভাড়াটিয়ারা।

এছাড়া আশপাশে যাতায়াতের সময় গ্যাসের গন্ধ পাওয়া যেত বলেও জানা গেছে। ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাস ঘরের ভেতরে প্রবেশ করে এবং রাতে আগুন জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকেরা জানিয়েছেন, দগ্ধদের মধ্যে রানার শরীরের ৬৩ শতাংশ, জুয়েলের ৩০ শতাংশ এবং পারভেজের ২১ শতাংশ দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থার কারণে রানাকে আইসিইউতে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/২ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা