এইচএসসি পরীক্ষাকেন্দ্রে মানবিক সেবায় গুলশান ট্রাফিক বিভাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৬, ১৫:৫০
অ- অ+

সারাদেশে আজ থেকে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে আসা অপেক্ষমাণ অভিভাবক ও শিশুদের জন্য মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ট্রাফিক গুলশান ডিভিশন।

বৃহস্পতিবার ট্রাফিক গুলশান ডিভিশনের উদ্যোগে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অবস্থানরত অভিভাবক ও শিশুদের মাঝে খাদ্য ও বিশুদ্ধ পানীয় বিতরণ করা হয়।

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জিয়াউর রহমান জানান, দীর্ঘ সময় পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের স্বস্তি ও সহযোগিতা প্রদানের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এসময় ট্রাফিক গুলশান ডিভিশনের সদস্যরা পরীক্ষাকেন্দ্রের আশপাশে নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন। পাশাপাশি অভিভাবকদের প্রয়োজনীয় সহযোগিতাও প্রদান করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা