রাজধানীতে অটোরিকশা চালককে অজ্ঞান করে হত্যা, ছিনতাইকারী চক্রের তিন সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২৬, ১৫:৫০
অ- অ+

রাজধানীতে অটোরিকশা চালককে অজ্ঞান করে হত্যার ঘটনায় ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ওয়ারী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. দেলোয়ার হোসেন ওরফে হৃদয়, মো. মানিক সরদার ও মো. লিটন।

বুধবার ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ২৮ জুন রাতে খিলগাঁও থেকে রিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন চালক দিদারুল ইসলাম। পরদিন স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ওয়ারী থানাধীন নবাবপুর রোড থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় ২ জুলাই রাতে মারা যান তিনি। এ ঘটনায় প্রথমে ওয়ারী থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়।

মামলা রুজুর পর ওয়ারী থানা পুলিশের একটি টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করে।

পরবর্তীতে বুধবার রাত আনুমানিক ৩টার দিকে গাজীপুরের শ্রীপুর, ঢাকার কেরানীগঞ্জ ও ডিএমপির লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত অটোরিকশা ১টি, ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ১টি ও আসামিদের ব্যবহৃত মোবাইল ফোন ৩টি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা অজ্ঞানপার্টি চক্রের সক্রিয় সদস্য। তারা যাত্রী সেজে চালকদের অজ্ঞান করে ছিনতাই করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের নির্দেশ ট্রাম্পের
চেকপোস্টে থামার সংকেত, গাড়ি ফেলে পালাল চালক; ১০০ কেজি গাঁজা উদ্ধার
সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে
হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা