সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২৬, ১৬:০৯
অ- অ+

ঢাকার যানজট নিরসনে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল কাঁচপুরে সরিয়ে নেওয়ার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন ও যানজট কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে আগামী ৪ মাসের মধ্যে কাঁচপুরে টার্মিনালটি ব্যবহারের উপযোগী করার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান ‘চিটাগাং ড্রাই ডক লিমিটেড’ এই নির্মাণকাজ সম্পন্ন করবে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৮৮ লাখ টাকা।

এই প্রকল্পের আওতায় ৪ হাজার ১২ বর্গমিটার প্ল্যাটফর্ম ঢালাই ও টাইলস বসানো হবে। এ ছাড়া ১৫ হাজার ৫৭৩ কেজি প্রোফাইল শিট দিয়ে শেড নির্মাণ, ১২০টি টিকিট কাউন্টার, ৩২টি টয়লেট এবং অফিস কক্ষসহ অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, কাঁচপুর বাস টার্মিনাল চালু হলে রাজধানীর পূর্বাঞ্চলের যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে কমবে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা