চেকপোস্টে থামার সংকেত, গাড়ি ফেলে পালাল চালক; ১০০ কেজি গাঁজা উদ্ধার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২৬, ১৬:১৭
অ- অ+

রাজধানীর বাড্ডায় ট্রাফিক পুলিশের চেকপোস্টে থামার সংকেত পেয়ে একটি জিপ গাড়ি ফেলে পালিয়ে গেছেন চালক। পরে গাড়িটি তল্লাশি করে প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আফতাবনগরের ব্র্যাক বিশ্ববিদ্যালয়-সংলগ্ন হাবিব প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, ট্রাফিক বাড্ডা জোনের চেকপোস্টে দায়িত্ব পালনকালে সার্জেন্ট দেবপ্রিয় বড়ুয়া রামপুরার দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি নিশান জিপ গাড়িকে থামার সংকেত দেন। গাড়িটি থামানোর পরপরই চালক সেটি রাস্তায় রেখে দৌড়ে পালিয়ে যান।

পরে ট্রাফিক পুলিশের সদস্যরা গাড়িটি তল্লাশি করে পেছনের অংশ থেকে প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করেন। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত নিশান জিপটি জব্দ করা হয়।

বাড্ডা থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারায়ণগঞ্জে প্রায় আড়াই কোটি টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, ৫ শিক্ষার্থী নিহত
স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের নির্দেশ ট্রাম্পের
সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা