পাকিস্তানে পুলিশের গাড়িতে সশস্ত্র হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৫
অ- অ+

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ট্রাফিক পুলিশের একটি গাড়িতে সশস্ত্র হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রদেশটির ট্যাঙ্ক জেলার ওয়াজিরাবাদ বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, অজ্ঞাতপরিচয় সশস্ত্র হামলাকারীরা ট্রাফিক পুলিশের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে গাড়িতে থাকা তিন পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হন।

নিহতরা হলেন—পীর খালিদ, ওয়ার্ডেন গুল আমিন ও ওয়ার্ডেন সেলিমুল্লাহ।

হামলার পর অস্ত্রসহ পুলিশের গাড়িটি নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। পরে গ্রাহ বুধা এলাকা থেকে গাড়িটি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

আহত দুই বেসামরিক নাগরিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের ধরতে প্রধান সড়কসহ বিভিন্ন এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়েছে। পাশাপাশি সন্দেহভাজনদের শনাক্তে অভিযান ও তদন্ত শুরু করেছে পুলিশ।

এ ঘটনায় পাকিস্তানের ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি শোক প্রকাশ করেছেন। তিনি নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তথ্যসূত্র: সামা টিভি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা
শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শহিদ তিন বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাত বার্ষিকী পালিত