হুতিদের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদির

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৬, ১০:০২
অ- অ+

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া চারটি ড্রোন ও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে এসব অস্ত্র ছোড়া হয়েছিল।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালিকি বৃহস্পতিবার (১ অক্টোবর) জানান, সৌদি আরবের খামিস মুশাইত আকাশসীমায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন ধ্বংস করা হয়। অপর একটি ক্ষেপণাস্ত্র জাজান এলাকায় প্রতিহত করা হয়।

সৌদি সিভিল ডিফেন্স জানায়, একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ খামিস মুশাইতের আবাসিক এলাকায় পড়ে কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হুতি বিদ্রোহীদের হামলা প্রতিহত করতে এবং তাদের কর্মকাণ্ড নিরুৎসাহিত করতে সৌদি নেতৃত্বাধীন জোট প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা অব্যাহত রাখবে বলে জানান আল-মালিকি।

এর আগে গত মঙ্গলবার মদিনায় তায়বা এলাকার বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার জন্য হুতিরাই দায়ী বলে জানায় সৌদি সামরিক জোটটি।

জোটের বরাতে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, মদিনার এই বিদ্যুৎকেন্দ্র থেকে মসজিদে নববীসহ শহরের বিভিন্ন বেসামরিক স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। হামলায় একটি ট্রান্সফরমার অচল হয়ে গেলেও দেশটির সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় কোনো বড় ধরনের প্রভাব পড়েনি।

মদিনায় ওই হামলার নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও জর্ডান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা
শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শহিদ তিন বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাত বার্ষিকী পালিত