রোম বিমানবন্দরে বাংলাদেশির লাগেজ তল্লাশি করে মিলল ২৮ কেজি রুপা, অবশেষে মামলা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৬, ১৫:০৯
অ- অ+

ইতালির রোমের ফিউমিসিনো বিমানবন্দরে ২৮ কেজি রুপা ও মূল্যবান গয়না জব্দ করেছে দেশটির শুল্ক বিভাগ ও অর্থসংক্রান্ত পুলিশ বাহিনী ‘গুয়ার্দিয়া দি ফিনানজা’। জব্দ করা এসব সামগ্রীর আনুমানিক মূল্য ৩৬ হাজার ইউরোর বেশি। বাংলাদেশি মুদ্রায় এর দাম প্রায় ১ কোটি ৩ লক্ষ ৬০ হাজার টাকা। এ ঘটনায় এক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (২ অক্টোবর) রোমের ফিউমিসিনো (লিওনার্দো দা ভিঞ্চি) বিমানবন্দরে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, ঢাকার উদ্দেশে যাত্রা করা ওই বাংলাদেশি নাগরিকের ইস্তাম্বুলে যাত্রাবিরতি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ফিউমিসিনো বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তা এবং ‘গুয়ার্দিয়া দি ফিনানজা’র রোম প্রাদেশিক কমান্ডের সদস্যরা তার ওপর নজরদারি শুরু করেন।

পরে তার চারটি চেকড লাগেজ স্ক্যান করা হলে এতে অসঙ্গতি ধরা পড়ে। এরপর লাগেজগুলো খুলে তল্লাশি চালানো হয়। এ সময় বিভিন্ন প্লাস্টিকের মোড়কে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ রুপা ও মূল্যবান অলংকার উদ্ধার করা হয়।

গুয়ার্দিয়া দি ফিনানজার তথ্য অনুযায়ী, ওই যাত্রী উদ্ধার হওয়া রুপার বৈধ উৎস কিংবা সীমান্ত দিয়ে এসব সামগ্রী পরিবহনের প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন দেখাতে পারেননি।

এ ঘটনায় অবৈধ বা চোরাই পণ্য বহনের সন্দেহে ওই ব্যক্তির বিরুদ্ধে সরকারি কৌঁসুলির কার্যালয় ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করা হয়েছে। তবে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার বা আটক করা হয়নি।

জব্দ করা ২৮ কেজি রুপা ও অন্যান্য সামগ্রী বিচার বিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশে রাষ্ট্রীয় হেফাজতে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/৩ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা
শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শহিদ তিন বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাত বার্ষিকী পালিত