ন্যাশনাল বয়ফ্রেন্ড ডে আজ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৬, ১৫:২০
অ- অ+

ভালোবাসা দিবস কিংবা নানা বিশেষ দিনে প্রেমিকাকে খুশি করতে ফুল, চকোলেট, উপহার কিংবা বিশেষ বার্তা নিয়ে নানা আয়োজন করেন প্রেমিকরা। তবে ৩ অক্টোবরের দিনটি যেন একটু ভিন্ন। কারণ আজ পালিত হচ্ছে ন্যাশনাল বয়ফ্রেন্ড ডে।

সম্পর্ক নতুন হোক কিংবা দীর্ঘদিনের—প্রেমিককে একটু বাড়তি গুরুত্ব দেওয়ার উপলক্ষ হিসেবে দিনটি উদযাপন করেন অনেকে। ভালোবাসা, কৃতজ্ঞতা ও আন্তরিকতার মাধ্যমে প্রিয় পুরুষ সঙ্গীকে বিশেষ অনুভূতি দেওয়াই এ দিনের মূল ভাবনা।

ন্যাশনাল বয়ফ্রেন্ড ডের সঠিক ইতিহাস বা প্রতিষ্ঠাতা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায় না। তবে ন্যাশনাল ডে ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী, ৩ অক্টোবর দিনটি প্রেমিককে উদযাপনের একটি অনানুষ্ঠানিক উপলক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমেও দিনটি ঘিরে বিভিন্ন পোস্ট, শুভেচ্ছা ও ছবি প্রকাশ করা হয়। অনেকেই #NationalBoyfriendDay হ্যাশট্যাগ ব্যবহার করে ভালোবাসার মানুষটির প্রতি অনুভূতি প্রকাশ করেন।

প্রেমিকের ব্যক্তিত্ব ও পছন্দ অনুযায়ী উদযাপনের ধরনও হতে পারে ভিন্ন। কেউ ভ্রমণ পছন্দ করেন, কেউ বই, সিনেমা কিংবা প্রযুক্তি নিয়ে সময় কাটাতে ভালোবাসেন। আবার কেউ রান্না করে প্রিয় মানুষকে চমকে দিতে পছন্দ করেন। কারও ভালোবাসার প্রকাশ হতে পারে ফুল দেওয়া, প্রিয় গান শোনানো কিংবা বিশেষ কোনো স্মৃতি মনে করিয়ে দেওয়া।

দিনটি উদযাপনের জন্য বড় কোনো আয়োজন বা দামি উপহারেরও প্রয়োজন নেই। প্রিয় মানুষের পছন্দের রেস্তোরাঁয় নিয়ে যাওয়া, কোনো খেলা বা কনসার্টের টিকিট দেওয়া কিংবা বাসায় পছন্দের সিনেমা দেখার আয়োজন করা যেতে পারে।

চাইলে সম্পর্কের শুরুর স্মৃতিও ফিরিয়ে আনা যায়। প্রথম দেখা হওয়ার জায়গায় আবার যাওয়া, পুরনো ছবি দেখা কিংবা সম্পর্কের শুরুর গল্প নিয়ে কথা বলাও হতে পারে দিনটিকে বিশেষ করে তোলার উপায়।

তবে এসবের কিছুই বাধ্যতামূলক নয়। একটি আন্তরিক বার্তা, ফোনে কিছুটা সময় দেওয়া কিংবা সরাসরি প্রিয় মানুষটিকে তার উপস্থিতির গুরুত্ব বোঝানোই হতে পারে ন্যাশনাল বয়ফ্রেন্ড ডের সবচেয়ে সুন্দর উদযাপন।

(ঢাকাটাইমস/৩ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা
শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শহিদ তিন বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাত বার্ষিকী পালিত
লালবাগে যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন গ্রেপ্তার