চাঁদপুর জেলা জামায়াতের আমির গ্রেপ্তার

চাঁদপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সোমবার রাত দেড়টায় শহরের মাদ্রাসা রোড এলাকার নিজ বাস ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রহিম চাঁদপুরের গাছতলা এলাকার মাদ্রাসাতু ইশিয়াতুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন বলেন, ভোলায় সহিংসতা ও জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ড বহাল রাখার ঘটনায় আব্দুর রহিমের বিরুদ্ধে নাশকতা চেষ্টার অভিযোগ রয়েছে।
ওসি আরো বলেন, আটক আব্দুর রহিমের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় নাশকতার বিভিন্ন মামলা রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে পুলিশ আটক করেছে।
ঢাকাটাইমস/০৫নভেম্বর/ইএস
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













