চেহারা বদলের ধারাবাহিক ‘রূপ’

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০১৯, ১২:২৫| আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ১৪:৫৫
অ- অ+

ভাঙা আর গড়ার খেলায় স্বপ্ন ও মনোজগতে মানুষ তার পরিচয় খুঁজে ফেরে। সুখের সন্ধানে বাঁধা পড়ে সিসিফাস সিন্ড্রোমে। চক্রব্যুহে বার বার বদলে যায় তাদের রূপ। এই বদলে যাওয়া রূপ বা চেহারা নিয়ে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক ‘রূপ’।

নাটকটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রনি। সম্পাদনাও তিনি করেছেন। যৌথভাবে এ নাটকের গল্প লিখেছেন শফিকুর রহমান শান্তনু ও আসিব চৌধুরী।

‘রূপ’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌকির আহমেদ, লিটু আনাম, জাকিয়া বারি মম, হৃদি হক, তানজিকা আমিন, সাজু খাদেম, সানজিদা প্রীতি, এফ এস নাঈম, জুয়েল জহুর, শিল্পী সরকার অপু, আইরিন পারভীন লোপা সহ অনেকে।

তারকাবহুল এই নাটকটি প্রচার করা হবে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভির পর্দায়। আগামী ১৭ নভেম্বর থেকে প্রতি সপ্তাহের রবি ও সোমবার রাত ৯টা ৪০ মিনিটে দেখা যাবে ‘রূপ’।

ঢাকাটাইমস/১৫নভেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4