নারিকেলের বরফি

ফিচার প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০১৯, ১০:৫২| আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ১০:৫৫
অ- অ+

রান্নায় নারিকেলের ব্যবহার অনেক দিনের। পিঠা-পায়েস তৈরিতেও এটি লাগে। নারকিলের লাড্ডু খায়নি এমন বাঙালি হাতেগোনা। নারিকেল দিয়ে বানিয়ে নিতে পারেন ভিন্ন স্বাদের বরফি। সুস্বাদু নারিকেলের বরফির রেসিপি দিয়েছেন সাহাদাত উদরাজী

উপকরণ

নারিকেল বাটা: দুই কাপ

চিনি: এক কাপ

সুজি: দুই টেবিল চামচ

ঘি: তিন টেবিল চামচ

এলাচ গুঁড়া: এক চিমটি রোস্টেড

কিশমিশ: কয়েকটি

প্রণালি কোরানো নারিকেল মিহি করে বেটে নিতে হবে। সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে মৃদু আঁচে জ্বাল দিতে হবে। অনেকক্ষণ মৃদু আঁচে রেখে ঘন ঘন নাড়তে হবে। আঠালো হয়ে যখন হাঁড়ির তলা ছেড়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে বড় থালায় ঘি দিয়ে তার ওপর ঢেলে হাত দিয়ে বা বেলনা দিয়ে বেলে সমান করতে হবে। গরম থাকতে থাকতে বরফি নিজের ইচ্ছেমতো নকশা করে কাটতে হবে। এর ওপর কিশমিশ দানা বসিয়ে দিন। এরপর কয়েক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। বরফি ঠিকমতো জমে যাবে। এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন মজাদার নারিকেল বরফি।

(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/এসএস/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
ক্ষমতায় গেলে বাংলাদেশকে পাকিস্তানের অংশ বানাবে জামায়াত-শিবির: রাশেদ খাঁন
ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয় বার্ষিক পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি
গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় নতুন পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০টি কূপ: মাহ্দী আমিন