শীতলক্ষ্যায় অজ্ঞাত দুই লাশ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২০, ২১:০৪
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে শীতলক্ষ্যা নদীর মুড়াপাড়া বাজার ঘাট ও একই সময়ে কায়েতপাড়ার বাউলিয়াপাড়া ঘাট এলাকা থেকে লাশ দুটি নদীতে ভাসতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দিলে সেগুলো উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের (গ-সার্কেল) সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজি বলেন, স্থানীয়দের থেকে খবর পেয়ে অজ্ঞাত লাশ দুটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ দুটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছ।

(ঢাকাটাইমস/১৮মার্চ/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজাসহ কিশোর আটক
নিষিদ্ধ আওয়ামী লীগ সভা-সমাবেশ করলে কঠোর ব্যবস্থা: রিজভী
সাদা বস্তায় নিরাপত্তাকর্মী, খণ্ডিত ভিডিওতে অপহরণের দাবি; পূর্ণাঙ্গ ফুটেজে ভিন্ন চিত্র
সার সরবরাহ ও মজুত তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু