বিরলে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ২৬ মে ২০২০, ১৭:৩৯
অ- অ+

দিনাজপুরের বিরলে করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার একব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে স্থানীয় স্বাস্থ্যবিভাগ।

করোনার উপসর্গ নিয়ে মৃত ৫০ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি ৫ নং বিরল ইউপির মাধববাটি গ্রামে। তিনি জ্বর-সর্দি, কাশি, শ্বাসকষ্টতে ভুগছিলেন। দুপুরে করোনার উপসর্গ নিয়ে তার মৃত্যু হয়। ওই ব্যক্তির এক ছেলে দেড় থেকে ২ মাস আগে অন্য জেলা হতে দিনাজপুরে নিজ বাড়িতে এসেছে।

বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর চিকিৎসকসহ একটি দল মৃতের নমুনা সংগ্রহ করেছ বলে জানিয়েছেন, বিরল উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা অফিসার ডা. আব্দুল মোকাদ্দেস।

এ ঘটনার পর ওই বাড়িটিও লকডাউন করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন, ভুয়া প্রবাসী পরিচয়ে প্রতারণা; সৈয়দপুর থেকে দুইজন গ্রেপ্তার
রিজার্ভ চুরির মামলায় জড়িত ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান, আতিউরসহ বাংলাদেশেরই ১০ জন
সন্ত্রাসের ‘অভয়ারণ্য’ এখন মোহাম্মদপুর, আতঙ্কে বাসিন্দারা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা