সাতক্ষীরায় আরো নয়জনের করোনা শনাক্ত

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২০, ১৬:৪৮
অ- অ+

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় আরো নয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত ১৭৮ জন। সোমবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে পাওয়া নমুনা রিপোর্টে নয়টি পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ১৮৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।

তিনি জানান, ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা।

(ঢাকাটাইমস/২৯জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নওগাঁয় কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার
ফ্লোরিডার বিমানবন্দরের নাম হলো ‘ট্রাম্প’ 
তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি 
বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা