৪৩ কেজির বাঘাইড়!

পদ্মা নদীতে ৪৩ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। সোমবার সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকার পদ্মায় মাছটি ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মানদীর কবিবপুর চর এলাকার আনন্দ হালদারের জালে বিশাল আকৃতির মাছটি ধরা পড়ে। এরপর সকাল ৬টার দিকে দৌলতদিয়ার দুলাল মণ্ডলের আড়তে মাছটি তোলা হয়।
পরে পাঁচ নম্বর ফেরিঘাটের শাকিল সোহানের আড়তের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ ও শেখ নুরু মাছটি এক হাজার ১৪০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ২০ টাকা দিয়ে কিনে নেন।
শাজাহান শেখ স্থানীয় সাংবাদিকদের জানান, মাছটি এক হাজার ৩০০ টাকা কেজি দরে ৫৫ হাজার ৯০০ টাকায় ঢাকায় বিক্রি করা হয়েছে।
ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/কেআর
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












