চলে গেলেন বিসিবির সাবেক সভাপতি
ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
প্রকাশিত : ০৩ মে ২০২১, ১৭:৫৪| আপডেট : ০৩ মে ২০২১, ১৮:০০

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সাবেক সভাপতি কামাল জিয়াউল ইসলাম আর বেঁচে নেই। আজ(সোমবার) নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
১৯৮৩ সালের ৩০ জানুয়ারি থেকে ১৯৮৭ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
কামাল জিয়াউল ইসলাম সভাপতি থাকাকালেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ (১৯৮৬ সালের এশিয়া কাপে) খেলার গৌরব অর্জন করে। তিনি ছিলেন বিসিবির চতুর্থ সভাপতি। বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন হচ্ছেন ১৪তম।
(ঢাকাটাইমস/০৩মে/এমএম)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













