বারিধারায় ছয় তলা ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২২, ১৭:১৭
অ- অ+

রাজধানীর বারিধারা এলাকার একটি ছয় তলা ভবনে আগুন লেগেছে।

রবিবার বিকাল সাড়ে চারটার দিকে জে ব্লকের ৫ নম্বর রোডের একটি বাড়িতে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার ঢাকা টাইমসকে বলেন, বিকাল ৪.২৫ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কুর্মিটোলা স্টেশনের চারটি ইউনিট কাজ করছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপির ৩ থানার ওসি বদলি
"মঞ্চের পাশে তিনটি ছুরি"
তিন প্রতিবন্ধীকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবকে চাকরি থেকে অবসর প্রদান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা