দোনেৎস্ক ক্ষেপণাস্ত্র হামলায় ‘নিহত ২০’, পাল্টাপাল্টি দোষারোপ

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মস্কোর দাবি, ইউক্রেনের সামরিক বাহিনী এই হামলা করেছে এবং এতে ২০ জন সাধারণ মানুষ নিহত ও ২৮ জন আহত হয়েছে।
মস্কোর অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ। খবর রয়টার্স ও বিবিসির।
দোনেৎস্ক হামলা বা হতাহতের বিষয়ে ইউক্রেনকে দায়ী করলেও কোনো প্রমাণ সামনে আনেনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার সামরিক বাহিনীর নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রে এসব মানুষ নিহত হয়েছে।
সোমবার রুশ গণমাধ্যম জানায়, ইউক্রেনের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র ডোনেটস্কের কেন্দ্রে আঘাত হানে। এতে ২০ জন নিহত ও আরও অনেকে আহত হন।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, হামলায় ব্যবহৃত মিসাইলটি ‘নিঃসন্দেহে রাশিয়ার ক্ষেপণাস্ত্র’ ছিল।
ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র লিওনিদ মাতিউখিন টেলিভিশনে দেওয়া ভাষণে বলেছেন, ‘এটি নিয়ে কথা বলেও কোনো লাভ নেই।’
এই হামলাকে ‘প্রোপাগান্ডা’ হিসেবে ব্যবহার করার অভিযোগও তোলেন মাতিউখিন।
দোনেৎস্ক রুশপন্থি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একটি এলাকা। সেখানে ২০১৪ সাল থেকে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই চলছে বিদ্রোহীদের।
(ঢাকাটাইমস/১৫মার্চ/এফএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































