৫৭ বসন্ত পেরিয়ে বিয়ের পিঁড়িতে সাবেক এমপি মাসুদ অরুণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২২, ১৫:১৮
অ- অ+

৫৭ বসন্ত পেরিয়ে অবশেষে বিয়ে করেছেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য (এমপি) মাসুদ অরুণ। শুক্রবার রাতে পাত্রীর নিকটাত্মীয় চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি (ভিজে) সরকারি বালক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাহাবুবুর রহমানের চুয়াডাঙ্গা শহরের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পাত্রী আমেনা খাতুন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আসমানখালীর এলাকার বন্দরভিটা গ্রামের মৃত মহাম্মদ আলীর কন্যা। তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

বিয়ের অনুষ্ঠানে দু’পরিবারের সদস্য ছাড়াও মাসুদ অরুণের ঘনিষ্ঠ কয়েকজন রাজনৈতিক সহকর্মী উপস্থিত ছিলেন। তবে গত এক সপ্তাহ আগেই তাদের বিয়ে সম্পন্ন হয় বলে মাসুদ অরুনের নিকটজনরা নিশ্চিত করেছেন।

ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত মাসুদ অরুন মেহেরপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য আহমদ আলীর বড় ছেলে। ৫৭ বছর বয়সে বিয়ে করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মাসুদ অরুণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষিরা।

(ঢাকাতাইমস/০৫নভেম্বর/এসএন/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
ডিবি উত্তরা বিভাগের ডিসি হলেন ইলিয়াস কবির
ঢাকার সড়কে এআই নজরদারিতে এক মাসে ৬৭২ মামলা, মোট জরিমানা প্রায় ৯ কোটি
হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা