ডিএমপির শাহজাহানপুর ও কাফরুল থানায় নতুন ওসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৩, ১৪:৩০
অ- অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) দায়িত্ব পেয়েছেন। থানাগুলো হলো- শাহজাহানপুর থানা ও কাফরুল থানা।

সোমবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলি করা হয়।

এতে বলা হয়েছে, ডিএমপির শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুকুল আলমকে কাফরুল থানার অফিসার ইনচার্জ ও কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমানকে শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হলো।

একই আদেশে গোয়েন্দা-গুলশান বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক এম এম মুর্শেদকে প্রফেশনাল স্টান্ডার্ড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগে পদায়ন করা হয়েছে।

ঢাকাটাইমস/২৫জুলাই/এসএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অমিত শাহের সাথে গোপন বৈঠক ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক: বিজিবি
৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, ৩ তরুণ আটক
বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে
ডিএমপির তিন এডিসি ও দুই এসি নতুন দায়িত্বে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা