মাদারীপুরে কলেজের নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষকদের হিন্দি গানের তালে নাচ, সমালোচনার ঝড়

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৩, ০৮:২১
অ- অ+

মাদারীপুরের ডাসারে নবীন বরণ অনুষ্ঠানে হিন্দি গানের সঙ্গে কলেজের পুরুষ ও নারী শিক্ষকদের বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচ প্রদর্শনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধামে ভাইরাল হয়েছে। সোমবার থেকে বিষয়টি নিয়ে উপজেলা জুড়ে চরম সমালোচনার ঝড় সৃষ্টি হয়। শিক্ষকদের এ বিতর্কিত নাচের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন অভিভাবক ও সচেতন মহল।

কলেজ ও অভিভাবক সূত্রে জানা গেছে, উপজেলার ডাসার সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজে একাদশ শ্রেণির প্রথম বর্ষের ক্লাস আনুষ্ঠানিকভাবে শুরু হয় গত ৮ অক্টোবর। এই দিনটি উপলক্ষে রবিবার দুপুরে কলেজ কর্তৃপক্ষ নবাগত শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানের মধ্যেই কলেজের নারী ও পুরুষ শিক্ষকরা একসঙ্গে মিলে সকল নবগত শিক্ষার্থীর সামনেই ডিজে পার্টির স্টাইলে হিন্দি গানের তালে-তালে কোমড় দুলিয়ে নাচ প্রদর্শন করেন। পরে তাদের এ নাচের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি দেখে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ফেসবুকে পোস্ট করে ওইসব শিক্ষকের বিরুদ্ধে চরম সমালোচনা করেন এবং নিন্দা জ্ঞাপন করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকরা জানান, শিক্ষকরা কুরুচিপূর্ণ নাচের তালে তালে শিক্ষার্থীদের বরণ করে নিলেন যা চরম বিতর্ক সৃষ্টি করেছে। এলাকার সুশীল শ্রেণির লোকজন িএটি ভালোভাবে নেননি। শিক্ষকদের এমন নাচ আমাদের সন্তানদের ভবিষ্যৎ অপসংস্কৃতির দিকে ধাবিত হবে, শিক্ষার্থীদের মাঝে উচ্ছৃশৃঙ্খলতা দেখা দেবে। তাদের কাছ থেকে কী শিখবে আমাদের সন্তানরা। বিষটি খুবই আপত্তিকর।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, স্যাররা আমাদের প্রথম দিন আনন্দ দেয়ার জন্য নাচ করেছে। কিন্তু সমাজ বিষয়টি ভালো চোখে দেখেনি।

ডাসার সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজের অধ্যক্ষ ড. মো. শওকত আলী মোল্লা বলেন, আমি এই কলেজে নতুন যোগদান করেছি। এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। এ নাচ অনুষ্ঠানকে কে কীভাবে নিয়েছে ওইটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি শুনেছি এটা কলেজের কালচার।

এ বিষয় ফোনে জানতে চাইলে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ এড়িয়ে যান।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/প্রতিনিধি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদোন্নতি না পেয়ে পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলী আকবর?
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
ডিবি উত্তরা বিভাগের ডিসি হলেন ইলিয়াস কবির
ঢাকার সড়কে এআই নজরদারিতে এক মাসে ৬৭২ মামলা, মোট জরিমানা প্রায় ৯ কোটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা