খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্যের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ০১ জানুয়ারি ২০২৬, ১৪:২৪

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা নিহত ৩২ বছর বয়সি রুবেল হক নায়েক হিসেবে রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।
দুর্ঘটনার পর রাত ১টার দিকে পুলিশ সদস্যকে মুগদা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। পরে তার মরদেহ রাজারবাগ পুলিশ লাইন নিয়ে যওয়া হয়।
এই ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালককে আটক করা যায়নি।
রুবেল হক পুলিশের বাদক দলের সদস্য ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার উত্তর কান্দাপাড়া গ্রামে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































