কাকরাইলে চলন্ত মাইক্রোবাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৬, ১৯:২৯| আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ২০:০৯
অ- অ+

রাজধানীর কাকরাইলে চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক ঢাকা টাইমসকে তথ্য জানান।

তিনি বলেন, সন্ধ্যা ৭টা মিনিটে কাকরাইল মসজিদের পাশে একটি মাইক্রোবাসে আগুনের খবর আসে। ৭টা মিনিটে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপনে কাজ শুরু করে। ৭টা ২২ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপনে আসে।

এই ঘটনায় কেউ হতাহত হয়নি জানিয়ে তিনি বলেন, যান্ত্রিক ত্রুটি থেকে মাইক্রোবাসটিতে আগুন লেগেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত
বর্ণাঢ্য র‍্যালি ও জনসভায় সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় কারাগারে
মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা