এরফান গ্রুপের ব্র্রান্ড অ্যাম্বাসেডর হলেন তাসনিয়া ফারিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৬, ২০:৫৮| আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১৭:০২
অ- অ+

রাজধানী ঢাকার অভিজাত একটি হোটেলে এরফান গ্রুপের পণ্য এরফান চিনিগুড়া এরোমেটিক চালের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আজ রবিবার চুক্তিবদ্ধ হয়ে চুক্তিপত্রে স্বাক্ষর করেন জনপ্রিয় ও বিশিষ্ট অভিনেত্রী তাসনিয়া ফারিন এবং এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব জনাব মাহবুব আলম।

এই চুক্তির আওতায় ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসাবে তাসনিয়া ফারিন এরফান চিনিগুড়া এরোমেটিক চালের বিভিন্ন টিভি বিজ্ঞাপন, ওভিসি, ফটোসুটসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম ও প্রচারণার কাজে অংশগ্রহণ করবেন যার মেয়াদ হবে দুই বছর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরফান গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মাহবুব আলম, জনাব মাহমুদ রহমান বুলবুল, ডিজিএম, সেলস এন্ড মার্কেটিং (রিটেল), জনাব জিয়াউর রহমান, এজিএম সেলস এন্ড মার্কেটিং (হোলসেল), এস এম সোরমান আলী, ম্যনেজার (এইচ আর এন্ড এ্যাডমিন), জনাব মাসুদ পারভেজ, ম্যানেজার—একাউন্টস, এরফান গ্রুপ এর ব্র্রান্ড ম্যানেজার জনাব সাজ্জাদ মোহাম্মদ জহিরসহ কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

(ঢাকাটাইমস/১১ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপি গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষাকারী দল: ভূমিমন্ত্রী
জননিরাপত্তায় আনসার-ভিডিপির ভূমিকা আরও কার্যকর করার তাগিদ রাষ্ট্রপতির
জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: ধর্ম প্রতিমন্ত্রী
যারা সারের সংকট তৈরি করছে, তাদের পুলিশ খুঁজছে: কৃষিমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা