উত্তরায় বিপুল পরিমাণ বিদেশি মদসহ দুজন মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৬, ১৯:১৫| আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১৯:২৯
অ- অ+

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। উদ্ধারকৃত মাদকের দাম আনুমানিক নয় লাখ টাকা।

গ্রেপ্তার আসামিরা হলো— শফিউল্লাহ হাওলাদার দুলাল হাওলাদার।

সোমবার ভোরে উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক ও আসামিদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, সোমবার ভোরে উত্তরা পূর্ব থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নং সেক্টরের নং রোডের একটি বাসার নিচ তলায় মাদকদ্রব্য মজুদ রাখা আছে। এমন সংবাদের ভিত্তিতে উত্তরা পূর্ব থানার ওসি মোরশেদ আলমের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এতে মোট ৮৪ বোতল বিদেশি মদ এবং ২০ কেস বিয়ার সহ দুই জনকে গ্রেপ্তার করা হয়।

ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত
বর্ণাঢ্য র‍্যালি ও জনসভায় সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় কারাগারে
মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা