গুলশানে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৬, ১৭:৫৭
অ- অ+

রাজধানীর গুলশানের কালাচাঁদপুর পশ্চিম পাড়ার একটি ভাড়া বাসা থেকে সাদিয়া আক্তার মিমি (২৭) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে গুলশান থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত সাদিয়া আক্তার মিমি (২৭) ঢাকার একটি পানশালায় ‘ড্যান্সারহিসেবে কাজ করতেন; পাশাপাশি তার বিউটি পার্লারের ব্যবসা থাকার কথাও বলেছেন গুলশান থানার এসআই মারুফ আহমেদ।

পুলিশের ধারণা, শুক্রবার দুপুর থেকে শনিবার রাত ৯টার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে।

শনিবার রাতে লাশটি উদ্ধার করে রবিবার দুপুরের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

সাদিয়া আক্তার মিমি গুলশানা থানাধীন কালাচাঁদপুর এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।

এসআই মারুফ আহমেদ বলেন, সাদিয়ার গলার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

তিনি বলেন, ওই বাসায় নুসরাত নামের আরেক নারীর সঙ্গে থাকতেন সাদিয়া। তবে গত দুদিন নুসরাত গ্রামের বাড়ি শরীয়তপুরে ছিলেন বলে পুলিশকে জানিয়েছে।

তবে কী কারণে, কারা তাকে হত্যা করলো, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি এসআই মারুফ।

তিনি বলেন, গত শুক্রবার বড় বোনের সঙ্গে সর্বশেষ কথা হয় সাদিয়ার। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। শনিবার সাদিয়ার বড় বোন কালাচাঁদপুরে বাসায় এসে দরজায় তালা দেখতে পান। তালা ভেঙে ভেতরে ঢুকে বোনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তিনি।

গুলশান থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, “আমরা নুসরাতকে ডেকে এনে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার দেখানো হবে কিনা, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বর্ণাঢ্য র‍্যালি ও জনসভায় সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় কারাগারে
মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন পে-স্কেলে বেতন পাবেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা