স্বেচ্ছাসেবক নেতা মুছাব্বির হত্যা, আরেক শুটার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৬, ১৪:১১
অ- অ+

রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করা আরেক ‘শুটারকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। তার নাম শুটার রহিম। এসময় তার কাছে থেকে উদ্ধার করা হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র।

শুক্রবার ভোরে নরসিংদী থেকে রহিমকে আটক করা হয়। এর আগে মো. বিল্লাল নামের আরেক আসামিকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি আজিজুর রহমান মুছাব্বির বন্ধুদের সঙ্গে তেজগাঁও থানার পশ্চিম তেজতুরি বাজার এলাকায় আড্ডা দেন। আড্ডা শেষে রাত ৮টার দিকে বাসার উদ্দেশে রওনা দেন। ১০ মিনিট পর তেজতুরি বাজারের আহসানউল্লাহ ইনস্টিটিউটের সামনে গতিরোধ করে অজ্ঞাত চার থেকে পাঁচজন তাকে গুলি করে। আসামিদের ছোঁড়া গুলিতে মুছাব্বির মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে থাকা সুফিয়ান বেপারী মাসুদ তাকে বাঁচাতে এলে আসামিরা মাসুদকেও গুলি করে। পরে আসামিরা পালিয়ে গেলে আশপাশের লোকজন তাদের হাসপাতালে নেন। পরে কর্তব্যরত চিকিৎসক মুছাব্বিরকে মৃত ঘোষণা করেন।

মাসুদকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় গত ৭ জানুয়ারি মুছাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম (৪২) রাজধানীর তেজগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বর্ণাঢ্য র‍্যালি ও জনসভায় সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় কারাগারে
মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন পে-স্কেলে বেতন পাবেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা