ঢাকা-১২ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে: সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৬, ২০:৪৮| আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ২০:৪৯
অ- অ+

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল হক বলেছেন, নির্বাচিত হলে তিনি এই এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করবেন।

বুধবার তেজগাঁও শিল্পাঞ্চলের নাবিস্কো আলকাতরা মোড় এলাকায় গণসংযোগের সময় তিনি এ কথা বলেন।

সাইফুল হক বলেন, গত ১৭ বছরে দেশটিকে লুটপাট, দমন-পীড়ন ও ভয়ভীতির মাধ্যমে জাহান্নামে পরিণত করা হয়েছিল। এবার ভোটের মাধ্যমে গণতান্ত্রিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।

সাইফুল হক আরও বলেন, ঢাকা-১২-এর ব্যবসায়ীরা চাঁদাবাজি ও সন্ত্রাসের শিকার। নির্বাচিত হলে এসব কার্যক্রমের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলব। এই নির্বাচন শুধুমাত্র আসনের ভাগ্য নির্ধারণ করবে না, ১২ আসনের গরিব শ্রমিকদের সন্তানদের ভবিষ্যৎও নির্ধারণ করবে।

সাইফুল হক আজ সারাদিন তেজগাঁও বিজি প্রেস, ট্রাক স্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণ করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমানকে কেন ধন্যবাদ জানালেন ট্রাম্প, সঙ্গে প্রত্যাশা করলেন সাক্ষাতের
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩২৪
ঘাটাইলে দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিরাজগঞ্জে ইকোপার্ক থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা