মাঠে গণমাধ্যমকর্মীদের প্রবেশে কড়াকড়ি, নতুন নির্দেশনা বিসিবির

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৬, ২৩:১০
অ- অ+

নিরাপত্তা শঙ্কা বিবেচনায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকর্মীদের প্রবেশের ক্ষেত্রে নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তি নতুন নির্দেশনা প্রকাশ করে বিসিবি।

বিসিবির নতুন নির্দেশনা অনুযায়ী, গণমাধ্যমকর্মীদের মাঠে প্রবেশের সুযোগ আগের তুলনায় অনেকটা সীমিত করা হয়েছে। সংবাদকর্মীরা কেবল ১ নম্বর গেইট দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। তবে এই প্রবেশাধিকার শুধুমাত্র নির্দিষ্ট কিছু ক্ষেত্রে প্রযোজ্য হবে।

ম্যাচ ডে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে এমন কোনো অনুষ্ঠান অথবা বিসিবির আগে থেকে নির্ধারিত ট্রেনিং বা প্র্যাকটিস সেশন কাভার করার জন্য কেবল তারা স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পাবেন। এর বাইরে সাধারণ দিনগুলোতে স্টেডিয়াম বা বিসিবি কার্যালয়ে সংবাদকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিসিবির পক্ষ থেকে স্টেডিয়াম এবং অফিস প্রাঙ্গণে নিরাপত্তা সংক্রান্ত সব বিধিনিষেধ সঠিকভাবে মেনে চলার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হয়েছে। মূলত নিরাপত্তা পরিস্থিতি পুনর্বিবেচনা করেই বোর্ড এমন কঠোর অবস্থানে গিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এখন থেকে গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিসিবির এই নতুন প্রোটোকল কঠোরভাবে অনুসরণ করতে হবে।

উল্লেখ্য, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ না নেয়ায় মিরপুরের হোম অব ক্রিকেটে বর্তমানে জাতীয় দলের কোনো ব্যস্ততা নেই। তবে বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে মিরপুরে। তার আগে ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে একটি বিশেষ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিবি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ, আকাশছোঁয়া টিকিটের দাম
কাশিমপুর কারাগারের নিরাপত্তা ভেঙে পালিয়ে গেছে নারী বন্দি, থানায় মামলা
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা