কেরাণীগঞ্জে সাড়ে চার লাখ টাকার বুপ্রেনরফিনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২০
অ- অ+

ঢাকার কেরাণীগঞ্জে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যমানের বিপুল পরিমাণ বুপ্রেনরফিন ইনজেকশনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। গ্রেপ্তারকৃত আসামির নাম–মো. গাবরু মিয়া।

বৃহস্পতিবার রাতে র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এসব তথ্য জানান।

তিনি বলেন, এদিন সন্ধ্যায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চর-কুতুব খালপাড় এলাকায় র‌্যাব-১০-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

অভিযানে আনুমানিক ৪ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা মূল্যমানের ৮৯৭ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়। এ সময় গাবরু নামের একজন মাদক চক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

তিনি রংপুর জেলার পীরগঞ্জ থানার জাফরপাড়া এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, গাবরু মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বুপ্রেনরফিনসহ অন্যান্য মাদক সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমানকে কেন ধন্যবাদ জানালেন ট্রাম্প, সঙ্গে প্রত্যাশা করলেন সাক্ষাতের
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩২৪
ঘাটাইলে দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিরাজগঞ্জে ইকোপার্ক থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা