শাহবাগ মেট্রোস্টেশন থেকে নকল পিস্তলসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫২
অ- অ+

রাজধানীর শাহবাগ মেট্রোরেল স্টেশন থেকে নকল পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তাকে আটক করা হয়।

ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু আশরাফ সিদ্দিকি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে সন্দেহভাজন ওই যুবককে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে একটি নকল পিস্তল, প্লাস্টিকের গুলি ও পুলিশের একটি লাঠি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক যুবকের পরনে দাঁড়িপাল্লা প্রতীকের একটি ভেস্ট ছিল এবং তার পাঞ্জাবির ভেতরে এনসিপির লোগো পাওয়া গেছে। তবে তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আটক ব্যক্তিকে শাহবাগ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মেট্রোরেলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১২ ফেব্রুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বর্ণাঢ্য র‍্যালি ও জনসভায় সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় কারাগারে
মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন পে-স্কেলে বেতন পাবেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা