যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরির নামে প্রতারণা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ মার্চ ২০২৬, ২০:৩২
অ- অ+

যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাররা হলেন—মো. শাহারুল ইসলাম বাপ্পি (৪৯) ও মো. বাচ্চু মিয়া (৪৩)।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মিরপুরের দারুস সালাম থানাধীন মাজার কো-অপারেটিভ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল কাগজপত্র, সিল-স্ট্যাম্প এবং বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

বুধবার রাতে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর জোনাল টিম দারুস সালাম থানার মাজার কো-অপারেটিভ মার্কেটের ‘মায়ের দোয়া ফটোকপি অ্যান্ড কম্পিউটার’ নামের একটি দোকানে অভিযান চালায়। সেখানে প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহারুল ইসলাম ও বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরি দেওয়ার নামে তৈরি বিভিন্ন জাল নিয়োগপত্র, সরকারি লোগো সম্বলিত প্যাড, নন-জুডিশিয়াল স্ট্যাম্প, একাধিক সিল ও স্ট্যাম্প প্যাড, দুটি হার্ডডিস্ক, একটি এলইডি মনিটর এবং মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তাররা যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রতারণাসহ সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা